সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে যুবকের আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক প্রবাস ফেরত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার গভীর রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। সে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ফজলুর রহমান খানের ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থাকাকালীন সময়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জাহাঙ্গীর আলম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কোম্পানি কিছুদিন আগে দেশে ফেরত পাঠায়। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। ওই গ্রামের কৃষক শ্রমিক জনতালীগ নেতা মোঃ কামরুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিন বলেন, লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme