সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী শাহিদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী সোনা মিয়ার (৫০) বিরুদ্ধে।

শনিবার ১৯ নভেম্বর সকাল নয়টার দিকে উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগর পাড়ার পাশে দেওবাড়ি জঙ্গলে এ ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম সোনা মিয়ার দ্বিতীয় স্ত্রী। সোনা মিয়া ওই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। ঘটনার পর সোনা মিয়া পলাতক রয়েছে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শনিবার সকালে দেওবাড়ি গজারি বনের জঙ্গলে স্বামী সোনা মিয়া ও তার স্ত্রী লাকড়ি কাটতে যান। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী শাহিদাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় সোনা মিয়া। গুরুত্বর আহত অবস্থায় শাহিদা বেগম ঘটনাস্থলেই মারা যান। নিহত শাহিদা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভাবের সংসারে সোনা মিয়া বেশিরভাগ সময়ই বাড়িতে থাকত না। তার স্ত্রী শাহিদা জঙ্গলে লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালাতো।

নিহতের মেয়ের স্বামী জানান, দুই স্ত্রী থাকার পরও সাত-আট মাস আগে ঢাকা গিয়ে সোনা মিয়া আরও একটি বিয়ে করেন। তিন দিন আগে তিনি বাড়ি আসে এবং শনিবার (১৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে প্রায় পাঁচশত মিটার দূরে দেওবাড়ি গজারি বন জঙ্গলে দু’জনেই লাকড়ি কাটতে যায়। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে সোনা মিয়ার হাতে থাকা দা দিয়ে স্ত্রী শাহিদা বেগমরের মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপালে ঘটনাস্থলেই শাহিদা বেগম নিহত হয়।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও থানায় কোন মামলা হয়নি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme