সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাঅনুরাগী জাহাঙ্গীর আলম বুলবুলের মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ই ডিসেম্বর) বিকেলে কালিদাস বাজারে মরহুম কুদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মরহুম কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।

এছাড়াও আরো বক্তব্য দেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর আবু রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার প্রমুখ।

বক্তারা বুলবুল আহমেদের বর্ণাঢ্য জীবনের অনেক দিক উল্লেখ করে বলেন, মরহুম জাহাঙ্গীর আলম বুলবুল অভাব কখনোই পূরণ হবার নয় বুলবুল ছিলেন বটবৃক্ষের মতো এই এলাকার মানুষকে আগলে রেখেছিলেন নিবিড় মমতায়, মরহুম জাহাঙ্গীর আলম বুলবুল ছিলেন একটি প্রতিষ্ঠান।

সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য গত ৫ ডিসেম্বর ভারতের চেন্নাই মরহুম জাহাঙ্গীর আলম বুলবুল মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme