সখীপুরে হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ

  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৭৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ জানুয়ারি বিকেলে হতেয়া গাবলের বাজার কেরানী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার। হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, বোয়ালী ডিগ্রি কলেজর অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, যুগ্ম সম্পাদক জুয়েলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme