সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সখীপুরে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সখীপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা।

বুধবার (১৯ মে) সকালে সখীপুর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা তার মুক্তি চাই, তার সঙ্গে যারা অন্যায় কাজগুলো করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ বলেন, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই ধরনের কর্মসূচি চলতে থাকবে।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন প্রথম আলো বন্ধুসভার উপজেলা শাখার সদস্যরা।

মানববন্ধনে এসময় আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সানি, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, অর্থ সম্পাদক নজরুল ইসলাম নাহিদসহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইনে কর্মরত সাংবাদিকরা ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme