সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে জমি দখলে নিয়ে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানরা

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৮০ বার দেখা হয়েছে।

আমিনুল ইসলাম, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে জমি দখলে নিয়ে এক বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন সন্তানরা। উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বৃদ্ধ মা আনোয়ারা বেগম (৭০) নয় দিন ধরে মেয়ের বাড়ি ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামে অবস্থান করছেন। আনোয়ারা ওই গ্রামের মৃত মাঈন উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওই মা।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের স্বামী মাঈন উদ্দিন প্রায় ৩০ বছর আগে মারা যায়। মারা যাওয়ায় পর স্বামীর রেখে যাওয়া ২২ শতাংশ জমিতে চাষ করে অনেক কষ্টে ৫ ছেলে ও ১ মেয়েকে বড় করেছেন। সম্প্রতি সেই জমিটি ৫ ছেলে কালাম (৪৫), আমিরা (৪৩), সুমিয়া (৩৮), আলম (৩২) ও সালমান (৩০) জোর করে দখল করেছে। অন্যদিকে মায়ের থাকার একমাত্র ঘরটি ভেঙ্গে দিয়ে নয় দিন ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে।

বৃদ্ধ মা আনোয়ায়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ২৩ শতাংশ একটি জায়গা ছিল। সেই জায়গা ছেলেরা দখলে নিয়ে আমার থাকার ঘরটি ভেঙ্গে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছুদিন এখানে, ওখানে ছিলাম। এখন মেয়ের বাড়িতে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, সন্তানরা বড় হলেও আমাকে কোন দিনও তারা ভরন পোষণের খরচ দেয় নাই। আমি ছেলেদের বিচার এবং আমার স্বামীর ভিটা ফিরে পেতে চাই। যেনো বাকিটা জীবন ওখানেই কাটাতে পারি। এ ব্যাপারে আনোয়ারার বড় ছেলে আবুল কালাম বলেন, মা আমাদের সাথে থাকতে ইচ্ছুক না। তাছাড়া জমি জোর করে দখলে নেওয়া হয়নি। ওখানে আমরা থাকার জন্য বাড়ি বানাবো। আর এজন্য ওনার থাকার ঘরটিও ভাঙা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme