সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সেই ‘মরণফুল’ গাছ পরিদর্শন করেছে গবেষক দল

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৯৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের সার্কিট হাউজে রোপণকৃত তালিপাম গাছ পরিদর্শন করেছে এ গাছ নিয়ে গবেষণা করা একটি দল। মঙ্গলবার পরিদর্শনে যায় গবেষক দল।

এর আগে গত ৩১ জুলাই ‘টাঙ্গাইল সার্কিট হাউসে মরণফুল’ নামে সংবাদ প্রকাশিত হয়।

বিষয়টি মিরপুর বাঙলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ও তালিপাম গাছ গবেষক ড. আখতারুজ্জামান চৌধুরীর নজরে আসে। পরে মঙ্গলবার তারা গাছটি পরিদর্শন ও গবেষণার জন্য গাছের নিচের মাটি, পাতা-ফুল সংগ্রহ করেন।

এ গাছটি ২০১২ সালের ১৮ জুন তৎকালীন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাসা থেকে এনে মিরপুর বাঙলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ড. আখতারুজ্জামান চৌধুরী রোপণ করেছিলেন। ৯ বছর পর এ তালিপাম গাছে ফুল ফুটেছে। এ নিয়েই বিজ্ঞানীদের গবেষণা শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কনসালটেন্ট রবীন্দ্রনাথ চৌধুরী, রাসায়নিক পরিমাপের জন্য বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মালা খান, মিরপুর বাঙলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ড. আখতারুজ্জামান চৌধুরী, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রনব কর্মকার, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের প্রসূতি-স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শারমিন সুলতানা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme