সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে ভাতিজার হাতে চাচা খুন

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২০
  • ৭৪১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজাদের হামলায় চাচা হারেছ শিকদার (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) রাত ১১টার দিকে উপজেলার দারিপাকা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় হারেছ শিকদারের দুই ছেলেসহ তিনজন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে হারেছ শিকদারের সঙ্গে তাঁর দুই ভাতিজা মাঈন উদ্দিন ও সোহরাব উদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার ভাতিজা মাঈন ও সোহরাব রাতের আঁধারে বিরোধপূর্ণ ওই জমির ধান কাটতে গেলে চাচা হারেছ শিকদার  বাঁধা প্রদান করেন।

বাঁধা প্রদান করায় ভাতিজারা ঈর্ষান্বিত হয়ে চাচা হারিছ শিকদারের উপর হামলা করে গুরুতর আহত করে। এসময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে হারেছ শিকদারের দুই ছেলে আনোয়ার শিকদার (৩৫), দেলোয়ার শিকদারসহ (৩২) আরো দুইজনকেও  পিটিয়ে আহত করে।

রাতেই তাদেরকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আশঙ্কাজনক হারেছ শিকদারকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান মাসুদ খান জানান, ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর মাথার রক্তক্ষরণ বন্ধ করে রেফার্ড করার প্রস্তুতির সময় তিনি মারা যান।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, শুনেছি আগে থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আইনি কার্যক্রম চলছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme