সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সরকারের সাফল্যের ২ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে বর্তমান সরকারের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার ২ বছর পুর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় এমপি’র সৌজন্যে দেলদুয়ার উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি। প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, ডিডিএলজি শরিফ নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। এছাড়াও সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান- এস এম এহসানুল হক সুমন , মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক প্রতিনিধিবৃন্দ ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বণিক সমিতি, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme