সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে কাউন্সিলর প্রার্থী আর্জিনাকে জরিমানা

  • আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর পৌর নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অপরাধে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনা আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী এ আদালত পরিচালনা করেন। ওই কাউন্সিলর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওর্য়াড়ের মহিলা কাউন্সিলর প্রার্থী ।

জানা যায়, বুধবার সকালে ৭, ৮ ও ৯ ওয়ার্ড-এর জবা ফুল প্রতীকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনা নিয়মবহির্ভূত মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী হাকিম ও রিটার্নিং অফিসার চিত্রা শিকারী জানান, ‘স্থানীয় সরকার ও পৌর আইন ৯-এর ৩১ ধারায় ওই মহিলা কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme