সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাশরুম চাষে সফল প্রবাসী সাইফুল

  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১২২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাশরুম চাষ করে স্বপ্ন দেখছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া গ্রামের প্রবাসী সাইফুল ইসলাম (৩০)। প্রবাসী সাইফুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের রাশড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাইফুল ইসলাম তার নিজ বাড়িতে শুরু করেছেন মাশরুমের খামার। তিনি তার মাশরুম খামারের নাম দিয়েছেন সিনথিয়া মাশরুম খামার। স্থানীয় এলাকার করিম বাজারে দিয়েছেন সিনথিয়া মাশরুম ফাস্ট ফুডের দোকান।

প্রবাসী সাইফুল ইসলাম বলেন, আমি দেশের বাহিরে ছিলাম। করোনার আগে সৌদি আরব থেকে আমি ছুটিতে বাড়িতে আসি। সারা বিশ্বে যখন মহামারি করোনা শুরু হয় তখন দেশ-বিদেশে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। আমি পড়ে যায় লকডাউনের মধ্যে। পরে আমার বিদেশ যাওয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

তখন আর আমি বিদেশে যেতে পারি নাই। তখন মনে মনে অনেক চিন্তা ভাবনা শুরু করি দেশে কিছু একটা করবো।

তিনি আরও বলেন, আমি ইউটিউবে মাশরুম চাষের ভিডিও দেখি। স্বপ্ন দেখতে শুরু করি মাশরুম চাষের প্রশিক্ষণ কিভাবে নিতে পারবো। বাসাইল কৃষি অফিসের উপ-সহকারী রাশড়া ব্লকের আব্দুল মোতালবের সাথে মোবাইলে যোগাযোগ করি। তিনি সাভার জাতীয় মাশরুম উন্নয়ন ইন্সটিটিউটের নাম্বার ব্যবস্থা করে দেন। তারপরে আমি সাভার জাতীয় মাশরুম উন্নয়ন ইন্সটিটিউটে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ নেয়। মহামারি করোনার সময় বাড়িতে থেকেই মোবাইলে অনলাইন প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্ম জুম আইডির মাধ্যমে ১০ দিনের প্রশিক্ষণ শেষ করি।

তিনি আরও জানান, সাভারে গিয়ে ৭ দিনের অভিজ্ঞতা অর্জন করি। সাভার থেকে বীজ নিয়ে এসে বাড়িতে মাশরুম চাষ শুরু করি। তিন মাস পর থেকে মাশরুম আসা শুরু করে। তার পর থেকে প্রতিদিন ৪-৫ কেজি মাশরুম পাচ্ছি। আমার মাশরুম খামারে ৪৫০টি স্পন বীজ প্যাকেট রয়েছে। প্রতিটি প্যাকেট থেকে ২০০-২৫০ গ্রাম মাশরুম পাচ্ছি। প্রতিটি প্যাকেটে খরচ হয়েছে ১৫-২০ টাকা। এবং খড়ের প্যাকেট ঝুলিয়ে রাখা হয়েছে ৫৫০ টি। প্রতিটি খড়ের প্যাকেট করতে খরচ হয়েছে ৫০-৬০ টাকা।

আমার লক্ষ্য দুই হাজার বীজের প্যাকেট করবো। এছাড়াও কেউ যদি মাশরুমের প্যাকেট বীজ নিতে চায় তাদেরকে আমি দিব।

বাসাইল উপজেলার কৃষি উপ-সহকারী রাশড়া ব্লকের আব্দুল মোতালেব জানান, প্রবাসী সাইফুল ইসলাম আমার সাথে যোগাযোগ করে আমি সাভার জাতীয় মাশরুম উন্নয়ন ইন্সটিটিউটের কথা বলি। সাভার থেকে মাশরুমের প্রশিক্ষণ নেন। তার খামারে এখন ৪৫০ টি স্পন বীজ প্যাকেট রয়েছে। মাশরুম খামার করে সে প্রতিদিন ৪-৫ কেজি মাশরুম পাচ্ছে। তাকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। যাতে করে তরুণরা তাকে দেখে মাশরুম চাষে আগ্রহী হয়ে ওঠে।

বাসাইল উপজেলার কৃষি অফিসার নাজনীন আক্তার বলেন, আমি তার মাশরুম খামার দেখতে গিয়েছিলাম। কৃষি অফিস থেকে তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। যাতে করে মাশরুম চাষ করে সে লাভবান হতে পারে।

তিনি আরও জানান, অল্প খরচে মাশরুম চাষ করে লাভবান হওয়া যায়। কম খরচে মাশরুম চাষ করা যায়। মাশরুম চাষ করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। তাই বেকার বসে না থেকে এখনই মাশরুম চাষে আগ্রহী হওয়া। মাশরুম চাষের উপর প্রশিক্ষণ নেওয়া।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme