সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে রফিক-সঞ্জয় ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৬৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে রফিক-সঞ্জয় ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট শুধু হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে রফিক-সঞ্জয় স্মৃতি পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, সম্পাদক আজিজুর রহমান আরজু, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, আয়োজক কমিটির আহবায়ক ও সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, সদস্য সচিব মাসুদ আকন্দ, সংবাদকর্মী রফিকুল ইসলাম রবিসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ও ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড়বৃন্দ।

আহবায়ক আব্দুল লতিফ তালুকদার জানান- রফিক-সঞ্জয় স্মৃতি পরিষদের সহযোগিতায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়েছে। এ ক্রিকেট টুর্নামেন্ট খেলাধুলায় মানুষদের মাঝে বিনোদনের অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, রফিক-সঞ্জয় ট্রফি টুর্নামেন্টে সোনালী অতীত লিজেন্ডস, হাই স্কুল ডিনামাইট ও সুপার স্টার প্রাথমিক শিক্ষকের তিনটি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় প্রথমদিনে সোনালী অতীত লিজেন্ডস বনাম সুপার স্টার প্রাথমিক শিক্ষক দল অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme