দেলদুয়ারে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১০৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গোমজানি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাজিম মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে টাঙ্গাইল-নাগরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

আহত দু’জন হলেন- বরুহা গ্রামের গোলাপের ছেলে সোহেল রানা (২২) ও আশেকপুর এলাকার তারেকের ছেলে তন্ময় (২৬)।

দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ আলমগীর জানান, দুই দিক থেকে তিনজন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। পথে গোমজানি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme