সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৭৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

আজ রবিবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার মদন খালী গ্রামের মো: দুলা মিয়ার ছেলে মো: নাজমুল ইসলাম (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মালদাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো: সিরাজুল ইসলাম (২৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে মাদক দ্রব্য বহনকারী মিনি পিকআপ জব্দ করা হয়। আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

এ বিষয়ে মির্জাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme