সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বিদ্যুৎষ্পৃষ্টে আনসার কমান্ডারের মৃত্যু

  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎষ্পৃষ্টে হাতিবান্ধা ইউনিয়ন আনসার কমাণ্ডার মজিবুর রহমান (৫০)এর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় তার নিজ বাড়ি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকারবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছেলে হাতিবান্ধা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ঝন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনসার কমাণ্ডার মজিবুর রহমান রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি তক্তারচালায় সবজি বাগানে বৈদ্যুতিক মটার দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎষ্পৃষ্ট হন। মুমূর্ষ অবস্থায় তাকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme