দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৯৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২২ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহাত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরদরমপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের দুবাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির মাথা ও এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত যুবকের মরদেহ গোড়াই হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme