সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে আইসক্রিম এবং রতন জর্দ্দা তৈরীর কারখানা মালিককে জরিমানা

  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৬২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে রব আইসক্রিম এবং রতন পাতি জর্দ্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ সময় ভেজাল আইসক্রিম এবং জর্দ্দা তৈরীর করায় আর্থিক জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এবং মধুপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীনের নেতৃত্বে একটি দল রব আইসক্রিম এবং রতন পাতি জর্দ্দা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় রব আইসক্রিমের মালিক সিরাজগঞ্জ সদরের রফিকুল ইসলামের ছেলে মোস্তাকিন হোসাইন (৩০) কে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রতন পাতি জর্দ্দা কারখানার মালিক মধুপুর উপজেলার টেংরী গ্রামের আছব আলীর ছেলে রাসেল মিয়া (৪৫) কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ম্যাজিস্ট্রেট কারখানা দুইটি সিলগালা করে দেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme