বাসাইলে লকডাউনের চতুর্থ দিনে ৯ জনের জরিমানা

  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

লকডাউনের চতুর্থ দিনে উপজেলায় ৯ জনকে ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় কঠোর লকডাউনের চতুর্থ দিনেও উপজেলা প্রশাসন ও বাসাইল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপ্রয়োজনে সাধারণ মানুষের চলাচল ঠেকাতে উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন অভিযানে বের হন। এ সময় অপ্রয়োজনে ঘুরাফেরা ও মাস্ক ব্যবহার না করার দায়ে ৯ জনকে দুই হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, সরকার কর্তৃক লকডাউনের চতুর্থদিন চলছে। লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা অপ্রয়োজনে চলাচল করছে তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। এছাড়াও মানুষকে সচেতন করতে আমরা মাইকিং-এর ব্যবস্থা করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme