সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ইয়াবাসহ ২ যুবক আটক

  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৬৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে ইয়াবা বিক্রির সময় রুবেল ও আশিক নামের দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনতা।

শুক্রবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার পুন্ডুরা শেওরাতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে মধুপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, মধুপুর পৌর শহরের নয়াপাড়া গ্রামের জুরান আলীর ছেলে আশিক পুন্ডুরা গ্রামের যুবক রুবেল মিয়ার নিকট থেকে ইয়াবা ক্রয় করছিল। বিষয়টি এলাকার লোকজন বুঝতে পেরে তাদের ধাওয়া করে। এ সময় আশিক দৌড়ে গিয়ে মসজিদে আশ্রয় নেয়। মসজিদের মুসুল্লীদের সহযোগিতায় তাকে এলাকাবাসী আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইতোমধ্যেই মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার রোষ থেকে আশিককে উদ্ধার করে। এ সময় আশিকের দেয়া তথ্যের ভিত্তিতে পুন্ডুরা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রুবেলকে আটক করে পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক হওয়া দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme