কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বীজ বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে প্রমূখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ সাজ্জাদ হোসেন তালুকদার ।

আলোচনা শেষে ১ শত ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, ডিএপি, এমওপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme