সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে চার মহিলা চোর আটক

  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মহিলা চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে বাসাইল বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আনজু বেগম (২৯), অনিতা (২০), আকলিমা (১৮), মনিকা (১৮)।তারা সকলেই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগীললা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন মহিলার স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং মোবাইল খোয়া যায়। অপরিচিত চার- পাঁচ জন মহিলার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা তাদেরকে আটক করে। এ সময় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে চুরির সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।

বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার চোর। তারা বিভিন্ন সময় হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড এবং জনগুরুত্বপূর্ণ স্থানে চুরি করে থাকে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme