বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রবাসীর আত্মহত্যা

  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৬৬ বার দেখা হয়েছে।

কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামে এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছে।

আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি বাসাইল থানার এসআই মজিবুর রহমান নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেউবাড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে।

আলাল মিয়া জানান, গত ৬ মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসেন। তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকানবাড়ী গ্রামে তিনি বিয়ে করেন। শুক্রবার (১৫ অক্টোবর) শরিফুল ইসলাম শ্বশুরবাড়ীতে আসেন।

স্থানীয় জানায়, বিকেলে বনলতা একপ্রেসটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাওয়ার সময় সোনালিয়া রেলক্রসিং এলাকায় আসলে শরিফুল ইসলাম ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এ খবর শোনার পর তার স্ত্রী আমেনা বেগম বার বার মুর্ছা যাচ্ছেন।

এসআই মজিবুর রহমান জানান, খবর পেয়ে লাশ রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোন ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme