সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৮২ বার দেখা হয়েছে।

প্রতিদনি প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া ফকিরপাড়া গ্রামের মৃত ফুল মিয়া শাহ’র ছেলে মো. সোহেল শাহ (২১)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গাঁজা ক্রয়-বিক্রয়কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় দৌড়ে সোহেলকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১১টি প্যাকেট থেকে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ দশ হাজার টাকা। এসময় আলমগীর নামের অপর ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরেই এই মাদকদ্রব্য খুচরা মূল্যে দেশের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করতো।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান বলেন, আমরা খবর পেয়ে একজনকে আটক করেছি। আটককৃত ও পালিয়ে যাওয়া দুজন আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার দুপুরে টাঙ্গাইল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme