ধনবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্য্যরে মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে পালন করা হয়েছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার নানা কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে ৫০ বার তোপধ্বনি, শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আনোয়ার হোসেন কালু প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠন এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme