সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ৪৮জন সদস্যের শপথ গ্রহণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের ও বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সদস্য (মেম্বার), সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পড়ানো হয়।

চেয়ারম্যানদের শপথ পড়ান জেলা প্রশাসক ড. আতাউল গণি ও সদস্যদের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী।

গত ১১ নভেম্বর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাঁকড়াজান ইউনিয়নে দুলাল হোসেন (স্বতন্ত্র), বহেড়াতৈলে ওয়াদুদ হোসেন (আ.লীগ), যাদবপুরে এ কে এম আতিকুর রহমান (আ.লীগ) ও বহুরিয়া ইউনিয়নে নুরে আলম মুক্তা (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে জয়লাভ করেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চার ইউনিয়নের ৩৬জন সদস্য (মেম্বার), ১২জন সংরক্ষিতমহিলা সদস্য শপথ নেন।

ইউএনও চিত্রা শিকারী ছাড়াও ওই সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মুরাদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme