সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে দুই মাসের জন্যে ইউপি সদস্য হ‌লেন মিজান

  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিেবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে উপ‌-নির্বাচ‌নে গজা‌রিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়‌র্ডের সদস্য নির্বাচিত হয়ে‌ছেন মিজানুর রহমান।

রোববার ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মিজানুর রহমান মাত্র দুই মাসের জন্যে সদস্য নির্বাচিত হ‌লেন। উপ‌নির্বাচ‌নে তিনজন প্রার্থী অংশ নেন।

উপজেলার গজারিয়া শান্তি কুঞ্জ একাডেমি বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ১ হাজার ৪২৮ ভোটের মধ্যে ১ হাজার ৩৪টি কাস্ট হয়। এর মধ্যে ১০টি ভোট বা‌তিল হয়। বিজয়ী মিজানুর রহমান তালা প্রতীকে পান ৫৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আলাল ফুটবল প্রতী‌কে পান ৩৩৩ ভোট এবং মোরগ প্রতীকে শফিকুল ইসলাম ৯২ ভোট পান।

চলতি বছরের ১ জুলাই ওই ওয়া‌র্ডের ইউপি সদস্য নুরু মিয়া মারা যান। ফলে পদটি শূন্য হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানান।

নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন মিল্টন বলেন, সকলের সহযোগিতায় উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme