সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নবাগত এসিল্যান্ড জাকিয়া সুলতানা

  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জাকিয়া সুলতানা যোগদান করেছেন।

সোমবার (৩ জানুয়ারি) সখীপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী।

৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় যোগদান করেন সহকারী কমিশনার হিসেবে। সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে পদায়ন পাওয়ার পর গত রবিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

জাকিয়া সুলতানার বাড়ি গাজীপুর সদর উপজেলায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান এ মাস্টার্স করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত। এক কন্যা সন্তানের জননী।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, সখীপুর উপজেলা আমার দ্বিতীয় কর্মস্থল। উপজেলা নির্বাহী অফিসার স্যারের পরার্মশক্রমে উপজেলার জনগণকে সততা ও নিষ্ঠার সাথে শতভাগ সেবা প্রদানের চেষ্টা করবো। এজন্য তিনি সকল জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme