বাসাইলে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৪৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে সাবেক সংসদ সদস্য ও সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে বাসাইল সরকারি জোবেদা রুবিয়া মহিলা কলেজ মাঠে অসহায়-দুস্থ, এতিম ও শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাসাইল সরকারি জোবেদা রুবিয়া মহিলা কলেজের অধক্ষ্য মশিউর রহমান আপেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল রৌফ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মাহফুজুর রহমান, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আনোয়ার পারভেজ খান সাজু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম সোহেল প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme