সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর কোনাবাড়ি নিবাসী ও মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এম, এ মান্নান, আজ ভোর ৪ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বাদ জুমা রাষ্ট্রীয় মর্যাদায় গোপালপুর আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

পরে বাদ আছর মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মজিদপুর সামাজিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

তার জানাযার নামাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মিনহাজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক সাংগঠনিক সম্পাদক সমেরেন্দ্র নাথ সরকার বিমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক রফিকুল ইসলাম মুকুল, শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আগুরসহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme