সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে শত্রুতার জেরে পুকুরে বিষ

  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে কয়েকজন মৎসচাষীর (উদ্যোক্তা) যৌথ একটি পুকুরে বিষ দিয়ে প্রায় লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত মধ্যরাতে উপজেলার ফুলকী ইউনিয়নের তিরঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের কয়েকজন উদ্যোক্তা দেলোয়ার, বাবুল, জামিল, রবিন, রুমেল ও আজমত মিলে যৌথভাবে তিরঞ্চ পশ্চিমপাড়ায় একটি পুকুরে মাছ চাষ করে। পুকুরে মাছের চঞ্চলতায় স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব গুচানোর। কিন্তু দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষে ভেঙ্গে গেছে তাদের সেই স্বপ্ন।

ক্ষতিগ্রস্ত মৎসচাষী রবিন মিয়া ও জামিল হোসেন জানান, আমরা ৬ জন উদ্যোক্তা মিলে পুকুরসহ ৮০ শতাংশ জমি লিজ নিয়ে দুই বছর ধরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। ঘটনার রাতেও ৯টার দিকে পুকুরে মাছের খাবার দিয়ে পুকুর পাড় থেকে উঠে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ভোরে পুকুর পাড়ে গিয়ে দেখি আমাদের পুকুরের সব মাছ মরে ভেসে আছে। এতে আমাদের প্রায় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার ও বাবুল মিয়া বলেন, আমাদের পুকুরে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কারফিউ, ঘাস কার্পসহ অনান্য মাছ ছিল। দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে আমাদের স্বপ্নটাই ভেঙ্গে দিয়েছে। তারা এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন বলেও জানান।

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের কোনো অভিযোগ এখনও কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme