সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নানা আয়োজনে সখীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সখীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ, সখীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত শিশু কিশোরদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এছাড়াও উপজেলা ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমামদেরকে নিয়ে আলোচনা সভা ও বাদ যোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme