সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইল বিলপাড়া ঝিনাই নদীতে মাটি কাটার মহোৎসব

  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭২৫ বার দেখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়ার বাজারের পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর এক পাড়ের মাটি অবৈধভাবে উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শত শত ট্রলি ট্রাক ভরে নদীর তীরের এই বালু মাটি কেটে বিক্রি করছে তারা। আরে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা এলাকার কাউকে কেকাান তোয়াাক্কা করছেনা বালু খেকোরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ভেকু মেশিন দিয়ে একের পর একের ট্রলি আর ট্রাকে মাটি ভরে তা পাঠানো হচ্ছে বাসাইল উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়াও এসব মাটি তারা বিক্রি করছে আশপাশের ইট ভাটাগুলোতে।

নাম প্রকাশ না স্থানীয় লোকজন জানায়, হাবিবুর রহমান হবির নেতৃত্বে দীঘদিন ধরে চলে আসছে রমরমা এই বালুর ব্যবসা। হাবিবুর রহমান হবির সহযোগীরা হচেচ্ছন স্থানীয় আবুল হোসেন, করীম মেম্বার, বিশু, হাবিবুর রহমানের ছেলে জাহিদ, অহিদুল ইসলাম। এলাকার লোকজন বাঁধা দিলে বালু ব্যবসায়ীরা বলে তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। বালু বিক্রির টাকা যাচ্ছে সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী নেতাদের পকেটেও।

এভাবে প্রতিদিন মাটি কেটে বিক্রির কারনে একদিকে নদীর ফসলী জমি ন্ষ্ট হচ্ছে। অপরদিকে স্থানীয় সড়ক ও রাস্তাঘাট ধ্বংস করা হচ্ছে। আবার ধুলাবালিতে সাধারন মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে। বায়ু দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। দিনে দুপুরে প্রকাশের অবৈধভাবে বালু বিক্রি করা হলেও ভয়ে তাদের বিরুদ্ধে কথা কথা বলা বা প্রতিবাদ করতে পারছেনা কেউ। নদী ভাঙ্গনের হাত থেকে ঘরবাড়ি রক্ষা, স্থানীয় রাস্তাঘাট রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবৈধভাবে নদী থেকে এভাবে বালু মাটি বিক্রি বন্ধ করেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme