সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বখাটের জেল

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহির চেষ্টার দায়ে এক বাখটে কে আটক করে ভ্রাম্যান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং পাচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে এ বখাটেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইনের কার্যালয়ে হাজির করলে তিনি এ কারাদন্ডাদেশ দেন। ঐ বখাটে পাইস্কা ইউনিয়নের দরিচন্দ্রবাড়ী গ্রামের আ: মান্নানের ছেলে পলাশ হোসেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত ওই স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো বখাটে পলাশ হোসেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার স্কুল থেকে বাড়ী ফেরার সময় শ্লীলতাহানির চেষ্টা করলে বখাটে পলাশকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁন মিয়া জানান, পলাশকে রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme