সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে যানজট নিরসনে থানা পুলিশের পদক্ষেপ

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করছে গোপালপুর থানা পুলিশ। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পৌর শহরে প্রধান চত্বরে ব্যাটারি চালিত ইজিবাইক এবং অটো ভ্যানসহ সিএনজি যত্রতত্র পার্কিং করার কারণে যানজট সৃষ্টি হয়।

আর এ যানজট নিরসনে (৩ এপ্রিল) রবিবার সকাল থেকে গোপালপুর থানা পুলিশ উদ্যোগে পৌর শহরে প্রধান প্রধান চত্বরে তদারকি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

এসময় সঙ্গে ছিলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মঈন উদ্দিন বাবু, গোপালপুর অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামীম হোসেনসহ অনন্য পুলিশ সদস্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

গোপালপুর থানার ওসি মোঃ মোশাররফ হোসেন বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পৌর শহরের লোকজনের আনাগোনা বেড়ে গেছে। তাই যানজট সৃষ্টি হচ্ছে। সেই যানজট নিরসনে গোপালপুর থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme