বাসাইলে হেরোইনসহ তিন জনকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

৫ এপ্রিল দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নথখোলা সেতুর উপর অভিযান পরিচালানা করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতি পাড়া এলাকার মো: মকবুল হোসেনের ছেলে মো: রফিকুল ইসলাম (৩৪), টাঙ্গাইল সদর উপজেলার বীরপুশিয়া নয়াপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে শাহাদাত মিয়া (২৮) ও একই এলাকার মৃত হাসেমের ছেলে মো: ফিরোজ (৩৪)। এসময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা জানায়, তারা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল।

পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme