সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ট্রাফি-ট্রাক্টরের চালকের জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল : টাঙ্গাইলের বাসাইলের অবৈধভাবে ট্রাফি-ট্রাক্টর দিয়ে বালু পরিবহন করার অপরাধে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের দেউলি এলাকায় এক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

এসময় অবৈধ দুইটি ট্রাফি-ট্রাক্টরের মালিক না থাকায় ড্রাইভার লাভু (৩০) ও সোহেল (৩২) ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

জানা যায়, চাষাবাদের জন্য আমদানি করা ট্রাক্টরের পেছনে ট্রলি লাগিয়ে ইট, মাটি, গাছসহ নানা ভারী পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে এসব পরিবহন। এসব বাহনের নেই কোনো বৈধ অনুমোদন (রোড পারমিট)। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় ১৪ থেকে ২০ বছরের কিশোর-তরুণেরাও চালাচ্ছেন এসব যানবাহন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, অবৈধভাবে ট্রাফি-ট্রাক্টরের দিয়ে বালু পরিবহন করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme