সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারা আক্তার (৩০) নামের দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার বাশারচালা গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা ওই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানায়, আনোয়ারা বুধবার সকালে বাড়ির পাশে ঝোপঝাড় পরিষ্কার করতে যায়। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে স্পর্শ হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme