সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঠিকানার ছাগল পেলেন অসহায় ও বিধবা ৩৫ নারী

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

মাসুদ রানা, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র ছাগল পেলেন অসহায় ও বিধবা ৩৫জন নারী।

রবিবার ১৫ মে বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান নাট্যকার, নির্মাতা ও কথাসাহিত্যিক মেজর (অবসরপ্রাপ্ত) ফেরদৌস হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস সবুর খান, বাংলাদেশ নটরডেম ইউনিভার্সিটির অধ্যাপক ড. জমির হোসেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, ঠিকানার শিক্ষা বিষয়ক সম্পাদক ড. জুলহাস মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠিকানারকর্মী মল্লিকা পারভীন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র ও বিধবা ৩৫জন নারীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme