সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, ধনবাড়ী: “তথ্য পেলে জনগন, নিশ্চিত হবে সুশাসন” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ মে দিনব্যাপী ধনবাড়ী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা পরিষদ হলরুমে জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচীতে ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন। এসময় বক্তব্যে রাখেন- তথ্য কমিশন ঢাকার সহকারী পরিচালক প্রশাসন হেলাল আহমেদ, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া, ধনবাড়ী উপজেলা পরিষষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবউন্নাহার লিনা বকল, তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি স. ম জাহাঙ্গীর আলম ও পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রশিক্ষণে ধনবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোর্শেদ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউপি সচিব, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme