সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাকের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং তামাক মুক্ত বিশ্ব গঠনের দাবীকে জোরালো করতে বিশ্বব্যাপি এই দিবসটি পালিত হয়।

এরইধারাবাহিকতায় ১ জুন বুধবার সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি ও নাটাব এর সহায়তায় টাঙ্গাইলে র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। র‌্যালিটি টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনারায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংখিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাটাব টাঙ্গাইলের প্রোগ্রাম অফিসার মো: শাহিনুর রহমান।

পরে তামাক বিরোধী সংগঠনসমূহের একটি প্রতিনিধি দল জাতীয় তামাক কর নীতি প্রণয়নসহ তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি জাতীয় রাজস্ব বোর্ডে পেরণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির কাছে প্রদান করা হয়। এতে নাটাব ও সরনী সংগঠনের প্রতিনিধি ও সকল শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে দক্ষিণ এশিয়া স্পিকার সামিটে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পুর্ণভাবে নির্মুল করার প্রতিশ্রুতি দেন। এই লক্ষ্য অর্জনের কৌশল হিসেবে তিনি দেশে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়নের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার ৬ বছরেও দেশে তামাক কর নীতি প্রণয়ন হয়নি। বাংলাদেশে কার্যকর তামাক নিয়ন্ত্রণের অতি সত্ত্বর একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme