সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে খরিপ-২ উফশী রোপা আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার ২৯ জুন দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহম্মেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, প্যানেল মেয়র বাবুল আহমেদ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী। অনুষ্ঠানে প্রনোদনা হিসেবে একজন কৃষকে এক বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্য প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme