সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বড় পর্দায় টাঙ্গাইলের ছেলে সুজন রাজা

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২০৭২ বার দেখা হয়েছে।

বিনোদন ডেস্ক: আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে “ভাইয়ারে” সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, ছোট পর্দার অভিনেতা সুজন রাজা। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার বল্লা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ৬ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। ১৯৯৭ সালে কমল সরকার পরিচালিত ক্ষেপাবাসু সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসেন। প্রথম টিভি নাটক সুমন মাহমুদ পরিচালিত ঢাকার চেয়ারম্যান নাটকটি চ্যানেল ওয়ান এ প্রচার হয়েছিল।

অভিনেতা সুজন রাজার সাথে কথা বলে জানা যায়, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভাল লাগে তার।

প্রয়াত চিত্রনায়ক মান্না’র সিনেমা দেখে অভিনয় করার স্বপ্ন দেখতেন তিনি। ভাল একজন অভিনেতা হতে চান সুজন রাজা। তার অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান। মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানের আব্দুস সামাদ খোকন পরিচালিত” শ্রাবন জ্যোৎসনায়”।” “ভাইয়ারে সিনেমা” সকলের মনে বিশ্বাস স্থাপন হয়েছে ‘’ এটি একটি সামাজিক সিনেমা। এই সিনেমার মাধ্যমে দর্শক আবার হল মুখী হবে বলে মনে করেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরা। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের, প্রযোজনা করেছেন মো: ফখরুল হোসেন এবং পরিচালনায় রকিবুল আলম রকিব। সিনেমা প্রসঙ্গে পরিচালক রাকিবুল আলম রাকিব জানান, গল্প নির্ভর এই ভাইয়ারে ছবিটি এই সময়ে দর্শকদের মনে জায়গা করে নিবেন। ভাইয়ারে চলচ্চিত্রে রাসেল মিয়াসহ সকল শিল্পীরাই অসাধারণ অভিনয় করেছেন। জানা যায়, ভাইয়ারে চলচিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন সংশোধন চলচ্চিত্র নির্মাতা অভিনেতা রাসেল মিয়া। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে বর্তমান সময়ে ছোট পর্দার নিয়মিত ও ব্যস্ততম অভিনেতা সুজন রাজা।

এর আগেও তাকে দেখা গেছে ছোট পর্দা ও ডিজিটাল মাধ্যমের বিভিন্ন নাটক, শর্টফিল্ম ও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে। ছোট পর্দার এই নিয়মিত অভিনেতা সুজন রাজা এবার ‘ভাইয়ারে’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্বপ্রকাশ করতে যাচ্ছেন বড়সর ভাবে। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে সুজন রাজা বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি চলচ্চিত্রে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তিনি আরো বলেন, ভাইয়ারে আমার অভিনীত প্রথম চলচ্চিত্র প্রিয় সিনেমা প্রেমী দর্শকদের শুধু এইটুকুই বলবো পারিবারিক সেন্টিমেন্টের ভাইয়ারে এই ছবিটা দেখলে আপনারা ছবি দেখার যে আত্মতৃপ্তি সেটা পাবেন। সকলকে আমাদের পাশে চাই, আপনারা সিনেমা হলে এলেই বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। জয় হোক বাংলা চলচ্চিত্রের। এছাড়াও ‘ভাইয়ারে’ সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, এ্যালিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme