সখীপুরে বিদ্যুৎপৃষ্ঠে লাইনম্যানের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের খুঁটিতে কাজকরার সময় মই থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু হয়েছে।

২৬ আগস্ট শুক্রবার দুপুরে পৌরসভার মহিলা কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত হারুন পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা মহিলা কলেজ সড়কে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুতের তার টানানোর সময় মই থেকে পা ফসকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় লাইনম্যান হারুন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme