সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামের ব্যাংড়া বিলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বালু খেকো মাসুম ও গাজী। গত বুধবার ২ নভেম্বর উপজেলা সহকারি ভূমি অফিসার আরিফুন্নাহার রিতার কাছে লিখিত অভিযোগ করেন সাইফুল ইসলাম ও মুকলেসুর রহমান।

অভিযোগকারী সাইফুল ইসলাম জানান, কাউলজানী বার্থা গ্রামে ব্যাংড়া বিলে থেকে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট ও জমিতে বাড়ি তৈরি করতে ড্রেজার দিয়ে বালু ফেলছে। যে জায়গাতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, সেখানে আমাদের জমি রয়েছে। আমার ১০৫ শতাংশ জমি ও আমার চাচার ৬০ শতাংশ জমি ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বালু খেকো মাসুম ও গাজীকে মৌখিক ভাবে নিষেধ করা হলে তারা নানা রকম হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি প্রাণনাশের ভয় দেখায়। আমি ও আমার চাচা ঢাকায় থাকি। কোন উপায় না পেয়ে গত বুধবার ২ নভেম্বর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করি। রোববার ৬ নভেম্বর এসিল্যান্ডের সাথে দেখা করি। কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme