সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে মাদকাসক্তের আত্মহত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ফজলুল হক (৩৪) নামের এক মাদকাসক্ত ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

বুধবার রাতের দিকে উপজেলার বেড়বাড়ী নামাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ফজলুল ওই গ্রামের এরশাদ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন ধলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তানের সাথে নিজ ঘরে ঘুমাতে যায় ফজলুল। পরে রাতের দিকে স্ত্রীর ঘুম ভাঙ্গলে স্বামীকে ঘরের আড়ার সাথে গলায় মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে বৃহস্পতিবার সকালে সখীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme