সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বিএনপির সাধারণ সম্পাদক সেলু আটক

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গোপান বৈঠক, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আটক হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু। সোমবার দুপুরে পৌর শহরের তার নিজ বাসার পাশ থেকে তিনি গ্রেফতার হন। এ বিষয়টি ভূঞাপুর থানার অফিসরা ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ফরিদুল ইসলাম জানান, নাশকতা মামলায় সেলিমুজ্জামান তালুকদার সেলুকে তার বাসার পাশ থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে বানচাল করতে পুলিশের গায়েবি ও মিথ্যা মামলায় সাধারণ সম্পাদক সেলু গ্রেফতার হয়েছে। এরআরগে আরও তিন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসব মামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এরআগে বুধবার ৩০ নভেম্বর রাতে ভূঞাপুর পৌরসভার শিয়ালকোল বাজার মাছের টিনের সীড ঘরে রাতে বিএনপি গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ঘটনাস্থল থেকে এক কর্মীকে আটক করে। পরে ১ ডিসেম্বর ভূঞাপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির ১৬ নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme