সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে চার দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে চার দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী ও ১২ তম স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১০ জানুয়ারি বিকেলে বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজ মাঠে চার দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস বাসাইল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্কাউটের কমিশনার মো. ওয়াজেদ আলী খানশুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আলআমিন, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা স্কাউটের কমিশনার আবুল কাশেম মিয়া, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট শিক্ষকগণ।

স্কাউট সমাবেশে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ২২ টি ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০টি ইউনিট অংশ গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme