সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বাল্যবিয়ে, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) উপজেলা পরিচালনা ঐ উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র সহযোগিতায় উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. রাসেল ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন, জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম চান মাহমুদ, কেজিকে উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, গজারিয়া শান্তিকুন্জ একাডেমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া, উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র ইউডিএফ মো. লুৎফর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ তিন শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme