সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল পণ্ড

  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়ায় অবরোধের সমর্থনে সোমবার(১৩ নভেম্বর) বিকালে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। জানাগেছে, অবরোধের সমর্থনে সোমবার বিকালে শহরের রেজিস্ট্রিপাড়া থেকে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শাহিন স্কুলের সামনে পৌঁছলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ব্যানারসহ নেতাকর্মীরা এলোপাতাড়ি দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, জামায়াত-শিবির শহরে অরাজকতা সৃষ্টি করতে ঝটিকা মিছিল করতে পারে। অবরোধে পুলিশ সতর্ক অবস্থায় থাকায় তাদের মিছিলে ধাওয়া করলে নেতাকর্মীরা পালিয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme