সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নানা আয়োজনে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৮ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে । শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ নাসির উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। এ সময় উক্ত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ। সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন, উপসহকারী পরিচালক মো: জাহেদ আলম, মো: মামুনুর রশিদ, মো: রবিউল ইসলাম, কোর্ট পরিদর্শক মো: জাহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেব,সহ-সভাপতি হোসনে আরা আহম্মেদ (বেবী), সদস্য মোঃ মাসুদ রানা, আব্দুল বাসেত, এস.এম. জগলুল হায়দার (সোহেল), বীর মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুর রশিদ, রওশন আরা লিলি, কাজী বাহালুল হক (নিপু), মোঃ মনিরুজ্জামান মনির, নাসেরী আজাদ সম্পা, সাংবাদিক মৃণাল কান্তি রায়সহ জেলা দুর্নীতি দমন কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক,সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবর্গ ও সাধারণ জনগণ ।
এর আগে টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে সকালে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ডিস্ট্রির গেইট হতে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। এ সময় সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এনজিও, টাঙ্গাইলের বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের লোকজন উক্ত র‌্যালিতে অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme